নিজস্ব প্রতিনিধি, কোচবিহার:
কোচবিহারে তৃণমূল ছাত্র পরিষদ নেতা মাজিদ আনসারির খুনের প্রতিবাদে কোচবিহার তৃণমূল ছাত্র পরিষদের ডাকা বনধ সর্বাত্বক চেহারা নিয়েছে। শুক্রবার সকাল থেকেই কোচবিহার শহরের দোকান বাজার , বেসরকারি বাস সবই ছিল বন্ধ। সকালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার টার্মিনার্সের গেট বন্ধ করে দেয় বনধ সমর্থকরা। এদিকে বৃহস্পতিবার রাতেই তাঁর এই খুনে ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা মুন্না খানকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে তোলা হয়, এদিন তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিন বনধ নিয়ে বলতে গিয়ে বনধ তারা ডাকেনি বলেই দাবি করেছে তৃণমূল ছাত্র পরিষদ ছাত্র পরিষদ। তাদের করেন এই ধর্মঘটসাধারণ ছাত্র ছাত্রীরা ডেকেছে এবং সেখানে স্বতফূর্ত প্রভাব লক্ষ করা গেছে। এদিন কোচবিহার স্টেশন মোড় এলাকায় বনধের সমর্থকরা টায়ার পুড়িয়ে রাস্তা অবরোধ করেন এবং সেখানে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news