ধুস শালা! এই জন্ম!!
পার্থসারথি পাণ্ডা:
চকিত চৌকাঠ মাড়িয়ে
প্রকৃত গভীরে যাতনা
এখনো কিছুটা উদাসী
নইলে সহ্য হত না
অতটা গভীরে যেতে নেই
অতটা গভীরে যেও না
অতটা গভীরে গড়খাই
অতটা গভীরে বন্যা–
এত কথা যদি জানাতে
গর্ভগুহায় এ পোষ্যে
চক্রব্যূহে কে ঢুকত
দুত্তোর এই বিশ্বে!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news