নিজস্ব সংবাদদাতা:
কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের নতুন উদ্যোগ মেয়রকে ফোন করুন। সাধারণ মানুষের করা বিভিন্ন অভিযোগের ফোন পেয়ে মেয়র ফিরহাদ হাকিম বেহালার ১২৪, ১২৫ ও ১২৬ নং ওয়ার্ডে অভিযোগকারীদের অভিযোগ শুনতে নিজে আসেন বেহালায়।
১২৪ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ কলোনিতে একটি পুকুরের সংস্কারের আবেদন করেছিলেন স্থানীয় বাসিন্দারা। ১২৫ নং ওয়ার্ডের এক বাসিন্দা পানীয় জলের সংযোগ পাচ্ছেন না বলে অভিযোগ করেছিলেন এবং ১২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করেছিলেন জল ও জঞ্জাল জমার সমস্যা নিয়ে। এই সবকটি ওয়ার্ডের অভিযোগগুলি তিনি নিজে ঘুরে দেখেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অভিযোগকারীরা মেয়রের এই উদ্যোগ দেখে অত্যন্ত খুশি। এখন দেখার আর কতগুলি সমস্যার দ্রুত নিষ্পত্তি করেন মেয়র ফিরহাদ হাকিম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news