Breaking News
Home / TRENDING / ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে জেহাদ, নলিনী সরকার স্ট্রিটের দুর্গাপুজোর ভাবনা

ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে জেহাদ, নলিনী সরকার স্ট্রিটের দুর্গাপুজোর ভাবনা

নিজস্ব সংবাদদাতা:

 

সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে সূচনা হল উত্তর কলকাতার নলিন সরকার স্ট্রীটের দুর্গাপুজোর প্রস্তুতি। এবছর তাঁদের পুজোয় থাকছে চমক জানালেন পুজোর কর্মকর্তারা। আর এই খুঁটি পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানালেন উত্তর কলকাতার পুজোর ঐতিহ্য ও বনেদিয়ানার কথা।

 

দেশ জুড়ে বাড়ছে ধর্মীয় উন্মাদনা। বাড়ছে অসহিষ্ণুতা। মানুষে মানুষে তৈরি হচ্ছে বিভাজন। তার বিরুদ্ধেই জেহাদ এবার নলিনী সরকার স্ট্রীটের দুর্গা পুজোর ভাবনায়। রবিবার  হয়ে গেল উত্তর কলকাতার জনপ্রিয় এই দুর্গোৎসবের খুঁটি পুঁজো। খুঁটি পুজোর সূচনায় উপস্থিত হয়েছিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজনেরা। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে খুঁটিপুজো সম্পন্ন হয়। 

 

এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, উত্তর কলকাতা মানেই বনেদিয়ানা এবং সেইসঙ্গে ঐতিহ্য। নলিন সরকার স্ট্রীটের দুর্গা পুজোতে তার সবই থাকবে। উত্তর কলকাতার নলিনী সরকার স্ট্রীটের দুর্গাপুজোয় প্রতিবছর লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড় জমে। প্রতিবছরই থাকে ভাবনায় চমক। এ বছরও তার ব্যতিক্রম ঘটবে না। জানালেন পুজোর আয়োজকরা।

 

খুঁটি পুজোর আয়োজনেও এদিন ছিল চমক। ১৭ টি জেলার রকমারি মিষ্টান্ন ছিল অতিথি অভ্যাগতদের জন্য। কি ছিল না সেই তালিকায়- কৃষ্ণনগরে সরভাজা, রানাঘাটের পান্তুয়া, বর্ধমানের মিহিদানা, সীতাভোগ, নবদ্বীপের দই, বসিরহাটের সন্দেশ, কলকাতার রসগোল্লা আরও কত কি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *