ওয়েব ডেস্ক
দিল্লিতে দুটি অটো ও ট্যাক্সি সংগঠনের ডাকা ধর্মঘটের জেরে আজ রাজধানীর যান চলাচল বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপ চালীত ক্যাবের দাম ও গতি নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে এই বনধ ডাকা হয়েছে। এই ধর্মঘটের জেরে স্টেশন ও বিমানবন্দরে যাত্রীরা অসুবিধায় পড়তে পারেন। এদিকে আজ পেট্রল ও ডিজেলের থেকে ভ্যাট কমানোর দাবিতে ২৪ ঘন্টা পেট্রল পাম্প বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পাম্প মালিকেরা। পাম্প মালিকদের দাবি হরিয়ানা বা উত্তর প্রদেশের মতো কেজরিবাল সরকার পেট্রল থেকে ভ্যাট না কমানোয় পাম্পগুলির ৩০ শতাংশ ব্যবসায়ীক ক্ষতি হয়েছে। এর জেরেই ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা। এদিকে, এই জোড়া ধর্মঘটের জেরে দিল্লিতে আজ সাধারন মানুষ রাস্তায় বিপাকে পড়তে পারেন। রাস্তায় গাড়ি কম, তার ওপর পাম্প বন্ধ থাকায় অনেকেই নাকাল হয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news