Breaking News
Home / TRENDING / দিলীপকে তড়িঘড়ি দিল্লি তলব করলেন অমিত শাহ

দিলীপকে তড়িঘড়ি দিল্লি তলব করলেন অমিত শাহ

নীল বণিক

অমিত শাহের ডাকে তড়িঘড়ি দিল্লি গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দলীয় সূত্রের খবর, রবিবার বিজেপির রাজ্য সভাপতিকে ফোন করে রাতেই তাঁকে দিল্লি তলব করা হয়। সর্বভারতীয় সভাপতির দফতর থেকে নির্দেশ আসতেই রাত আটটা নাগাদ দিলীপ ঘোষ দিল্লি রওনা হন। দলীয় সূত্রে জানা গিয়েছে রাজ্যের সাংগঠনিক বিষয়ে জরুরী একটি মিটিং করবেন অমিত শাহ। ডিসেম্বরের রথযাত্র কর্মসূচী পালন করা নিয়ে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বৈঠকে আলোচনা হবে। একইসঙ্গে আসন্ন লোকসভা ভোটের আগে দলের স্থানীয় স্তরে তৃণমূলের বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচী নিয়ে দুজনের মধ্যে আলোচনা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *