Breaking News
Home / TRENDING / ফেসঅ্যাপ বন্ধ করার আর্জি জানাল ডেমোক্রেটিক কমিটি

ফেসঅ্যাপ বন্ধ করার আর্জি জানাল ডেমোক্রেটিক কমিটি

ওয়েব ডেস্কঃ

 

ফেসঅ্যাপ সফটওয়্যারের বিরুদ্ধে সরব হলেন ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি। বুধবার ওই কমিটির বৈঠকে ফেসঅ্যাপ সফটওয়্যারটি অবিলম্বে বন্ধ করার আর্জি জানিয়েছে। 

 

ফেসঅ্যাপ সফটওয়্যারটি তৈরি করেছেন রাশিয়ান প্রযুক্তিবিদরা। এই অ্যাপ ব্যবহারকারীরা তাঁদের ফটো এই অ্যাপে আপলোড করলে, অটোমেটিক ভাবে তা এডিট হয়ে ব্যবহারকারীর ভবিষ্যতের একটি অবয়ব তৈরি হবে। যেখানে চামড়া কুঁচকানো থেকে শুরু করে গায়ের রং ধূসর এমন অনেক কিছুই দেখা যাবে। এই জনপ্রিয় অ্যাপটি ব্যবহারকারীর সংখ্যা কিছুদিনের মধ্যেই মিলিয়ন ছাড়িয়েছে। ২০১৭ সালে তৈরি হওয়া এই অ্যাপটির বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ৮০ মিলিয়ন। ওই ব্যবহারকারীর মধ্যে রয়েছে ডেরেক, লি ব্রণ জেমস এবং জোনাস ব্রাদার্সের মতো সেলিব্রিটিরা।

 

তবে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির দাবি, অসৎ উপায়ে অনেকে এই অ্যাপটি ব্যবহার করছেন। তাই অ্যাপটি বন্ধ করার ব্যাপারে এই কমিটি অ্যাপ প্রস্তুতকারক সংস্থার সেন্ট পিটারবার্গের অফিসে একটি চিঠি পাঠিয়েছে। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির নিরাপত্তা বিষয়ক প্রধান বব লর্ড চিঠিতে জানিয়েছেন, এই অ্যাপ ব্যবহারকারীর গোপনীয়তা সম্পর্কে সচেতন নয়। ফলে এর মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কাজ সিদ্ধ হতে পারে। তাই এই অ্যাপটি ডিলিট করা হোক।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *