Breaking News
Home / TRENDING / মানুষের মূত্র সংগ্রহ করতে বললেন গডকড়ি

মানুষের মূত্র সংগ্রহ করতে বললেন গডকড়ি

ওয়েব ডেক্স :

 

জৈব সার তৈরি করতে মানুষের মূত্রকে কাজে লাগানোর কথা বললেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি।  বৈজ্ঞানিকভাবে মানুষের মূত্রকে কাজে লাগিয়ে বিশ্বের অনেক দেশেই জৈব সার তৈরি করে। জমিতে সার হিসেবে ব্যবহৃত ইউরিয়া তৈরির জন্য মূত্র ব্যবহার করার সহজ পন্থা উল্লেখ করেন তিনি।

 

নাগপুর মিউনিসিপাল কর্পোরেশনের ‘মেয়র ইনোভেশন’ পুরস্কার অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, মূত্র থেকেই তৈরি হোক সার। তবে আর ভারতকে সার আমদানি করতে হবে না। প্রাকৃতিক বর্জ্য পদার্থ থেকে কিভাবে জৈব জ্বালানি তৈরি হতে পারে তার বিস্তারিত ব্যাখ্যা এদিনের অনুষ্ঠানে করেন তিনি। এপ্রসঙ্গে তিনি বলেন, “জৈব জ্বালানি তৈরি করতে মানুষের মূত্র খুবই উপযোগী এবং তার ক্ষেত্রেও ভালো।  কারণ এতে অ্যামোনিয়াম সালফেট ও নাইট্রোজেন রয়েছে।”

 

মূত্র সংগ্রহের ব্যাপারে তিনি বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষকে আমি মূত্র সংগ্রহ রাখতে বলেছি। প্রধানত চাষের জন্য ইউরিয়া সার, আমাদের বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। এটা সম্ভব হলে বাইরে থেকে ইউরিয়া নিতে হবেনা।  তিনি জানান, অন্যরা হয়তো তাঁর ভাবনার সঙ্গে একমত নাও থাকতে পারেন। কিন্তু তার ভাবনাটা অভিনব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *