ওয়েব ডেস্কঃ
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ল পাক বায়ুসেনার একটি বিমান। ওই ঘটনায় মঙ্গলবার সকালে রাওয়ালপিন্ডির রিহায়সী এলাকায় মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত প্রায় ১২ জন মানুষ।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বিমানটি ভেঙে পড়তেই তাতে আগুন লেগে যায়। এলাকাটি জনবসতি হওয়ায় আগুন বিভিন্ন বাড়িতে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় বিমানের ৫ জন ক্রু ছাড়াও ১৪ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আহতদের রাওয়ালপিন্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।
পাকিস্তানের সেনা সূত্রে খবর, প্রশিক্ষণের জন্য ওই বিমানটিকে ওড়ানো হচ্ছিল। যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় বিমানের ২ জন পাইলট নিহত হন। দ্রুত উদ্ধার কাজ চালানো হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news