Breaking News
Home / TRENDING / ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধান হবে “দিদিকে বলো”তেই, দাবি তৃণমূলের ছাত্র সংগঠনের

ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধান হবে “দিদিকে বলো”তেই, দাবি তৃণমূলের ছাত্র সংগঠনের

নীল রায়।

ছাত্র-ছাত্রীদের কোনও সমস্যা দেখা দিলে এবার “দিদিকে বলো” হেল্পলাইন নম্বরে ফোন করতে বললেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। রবিবার সোনারপুর রবীন্দ্রভবনে ২৮ আগস্ট ছাত্র সমাবেশ নিয়ে প্রস্তুতি মিটিং করেন এই ছাত্রনেতা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে “দিদিকে বলো” নিয়ে প্রচার চালান তিনি। তৃণাঙ্কুর বলেন, “ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তি হতে বা অন্য কোন সমস্যা দেখা দিলে আপনারা “দিদিকে বলো”তে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করুন। মুখ্যমন্ত্রী স্বয়ং আপনাদের সমস্যার সমাধান করবেন।”

এই ছাত্রনেতা আরও বলেন, “১০০% সমস্যার সমাধান করা কারো পক্ষেই সম্ভব নয়। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের প্রতিটি সমস্যার জানতেই এই উদ্যোগ শুরু করেছেন। আমরা আশা করব বাংলার ছাত্র ছাত্রীরা এই হেল্পলাইন নম্বর থেকে উপকৃত হবেন।” এতদিন তৃণমূলের প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধিরা “দিদিকে বলো”-তে ফোন করে সমস্যা সমাধানের কথা বলতেন। এবার তাতে সংযোজিত হলো ছাত্র সংগঠনও। এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদিকা মৌমিতা কুল, সোনারপুর রাজপুর পুরসভার কাউন্সিলর প্রণবেশ মন্ডল ও দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল ছাত্র সংগঠনের সভাপতি অমিত সাহা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *