Breaking News
Home / TRENDING / কান্দি ও নওদার উপ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা তৃণমূলের

কান্দি ও নওদার উপ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা তৃণমূলের

নীল রায়:

কান্দি ও নওদা বিধানসভার উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল তৃনমূল। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী এই দুই আসনে প্রার্থীদের নাম ঘোষনা করেন। কান্দিতে গৌতম রায় ও নওদায় শাহিন মমতাজকে প্রার্থী করেছে তৃণমূল। প্রসঙ্গত ২০১৬ সালে কান্দিতে কংগ্রেসের টিকিটে অপূর্ব সরকার ও নওদায় আবু তাহের খান জয়ী হয়েছিলেন। সিপিএমের সঙ্গে জোট করে জিতে ছিলেন এই দুই নেতা। কিন্তু, গত বছরই দুজন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। চলতি লোকসভা ভোটে অপূর্ব সরকার বহরমপুর থেকে, মুর্শিদাবাদ আসন থেকে প্রার্থী হয়েছিলেন আবু তাহের খান। তাই এই দুই নেতাই কান্দি ও নওদা থেকে পদত্যাগ করায় এই উপনির্বাচন হচ্ছে। আগামী ২০ মে কান্দি ও নওদায় ভোট হবে। গোটা দেশের লোকসভা ভোটের ফলাফলের সঙ্গেই এই দুই বিধানসভা কেন্দ্রের ফলাফল ঘোষিত হবে। এই দুটি কেন্দ্র ছাড়াও রাজ্যের আরও আটটি বিধানসভা উপনির্বাচন হচ্ছে। এই দুই উপ নির্বাচনে বিজেপি তাদের প্রার্থীদের নাম জানিয়ে দিলেও, তৃণমূল ও কংগ্রেস, এই দুই আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেনি। কান্দিতে সনৎ মন্ডল ও নওদায় অনুপম মন্ডলকে প্রার্থী হয়েছেন পদ্ম প্রতীকে। নওদায় আর এস পির প্রার্থী হয়েছেন সিরাজুল ইসলাম মন্ডল। কান্দিতে সিপিআইয়ের প্রার্থী দেওয়া নিয়ে মুর্শিদাবাদ জেলা বামফ্রন্টে আলোচনা চলছে বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *