Breaking News
Home / TRENDING / নাম না করে অভিষেককে হরিদাস বলে বিদ্রূপ সৌমিত্রর

নাম না করে অভিষেককে হরিদাস বলে বিদ্রূপ সৌমিত্রর

নীল রায়

তৃণমুল ছেড়ে যে বিজেপিতে যোগ দিয়েছিলেন সৌমিত্র খাঁ। সেদিনই উত্তরবঙ্গ সফর সেরে ফিরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন, “এমপি ল্যাডের টাকা খরচ করতে পারেননি কেন সৌমিত্র খাঁ? ” সেদিন এমন অভিযোগের উত্তর না দিলেও। রবিবার তির্যক টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন বিষ্ণুপুরের সাংসদ।এদিন সকালে সৌমিত্র টুইটে লেখেন, এমপি ল্যাডের টাকা কী এমপিরা পেমেন্ট করে মিস্টার হরিদাস ব্যানার্জ্জি?” বিজেপিতে যোগদানের পরেই বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয় সৌমিত্র খাঁর আপ্তসহায়ক সুশান্ত দাঁ ওরফে গোপীকে। ৮ জানুয়ারি সন্ধে বেলা ফেসবুকে লাইভ করে এবং স্টেটাস পোস্ট করে বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ (তখনও তিনি তৃণমূলই ছিলেন) অভিযোগ করেছিলেন, বিষ্ণুপুরের এসডিপিও সুকোমল দাস তাঁকে খুন করার ষড়যন্ত্র করছেন। সেই সঙ্গে তাঁর অভিযোগ ছিল, তাঁর আপ্তসহায়ক গোপীকে ‘গুম’ করার চেষ্টা হচ্ছে। প্রসঙ্গত, মঙ্গলবার দুপুর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না গোপীর। রাতে দিল্লি থেকে ফেসবুকে বোমা ফাটান অগ্নির্শমা সৌমিত্র। হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন পর বাঁকুড়ায় ফিরে বুঝে নেবেন। কিন্তু বাঁকুড়ায় না ফিরে চলে যান অমিত শাহদের হেড কোয়ার্টারে। তারপর থেকেই শুরু হয় তৃনমুলের “অপারেশন সৌমিত্র”। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন রাগের কারণ সৌমিত্র খাঁর রাজনৈতিক গুরু মুকুল রায়। তাঁর হাত ধরে যেভাবে কংগ্রেস ছেড়ে তৃনমুলে এসেছিলেন সৌমিত্র। সেভাবেই তৃনমুল ছেড়ে বিজেপিতে গিয়েছেন সৌমিত্র। যে ভাষায় মুকুল রায় পিসি-ভাইপোকে আক্রমণ করেছেন, সেই একই কায়দায় বিজেপিতে যোগ দিয়েই বন্দ্যোপাধ্যায় পরিবারকে আক্রমণ করেন বিষনুপুরের সাংসদ। সেই আক্রমণের ধারাবাহিকতায় এদিনের টুইট হামলা করেন সৌমিত্র। এই আক্রমণে অভিষেকের সাংসদ হিসেবে যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। তহবিলের টাকা যে সাংসদরা নিজেরা প্রদান করে না তা নিজের কটাক্ষসুলভ টুইটে বুঝিয়ে দিয়েছেন সৌমিত্র। তহবিলের অর্থ খরচ প্রসংগে বিস্তারিত না জানালেও সৌমিত্রর টুইটে বোঝা গিয়েছে সেই প্রক্রিয়ায় সাংসদ ছাড়াও একাধিক প্রশাসনিক ফাঁসের জড়িয়ে থাকার কথা। একদা সতীর্থের এমন আক্রমণের জবাব অভিষেক দিতে চাননি। কিন্তু তৃনমুল ছাড়ার পর কী উলুবেড়িয়া, কী শ্যামবাজার আর কী বা চুচুড়া, ধারাবাহিক ভাবে নানা জনসভায় সৌমিত্র খাঁকে আক্রমণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ” মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে একরাতে ২ লক্ষ মুকুল রায় ও ৪ লক্ষ সৌমিত্র খাঁর জন্ম দিতে পারেন। রাজনৈতিক মহলের ধারণা, তাঁর জবাবেই এদিনের আক্রমণ। আগামী দিনে সেই আক্রমনের তীব্রতা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *