Breaking News
Home / TRENDING / পঞ্চায়েত জট কাটল, বাড়ানো হল মনোনয়ন পেশের দিন

পঞ্চায়েত জট কাটল, বাড়ানো হল মনোনয়ন পেশের দিন

নীল বণিক:

অবশেষে পঞ্চায়েত নির্বাচনের জট কাটল। নতুন করে বিজ্ঞপ্তি জারি করে পঞ্চায়েত নির্বাচন প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের ফলে ১ মে ভোট শুরু হচ্ছে না। রাজ্য নির্বাচন কমিশনকে নতুন করে নির্ঘন্ট প্রকাশ করে বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয় আরও একদিন মনোনয়ন পেশ করা যাবে। নতুন করে নির্বাচনের দিন ঘোষণা করতে নির্বাচন কমিশনকেই নির্দেশ দেওয়া হয়েছে । তখনই জানাতে হবে, বাড়তি মনোনয়ন পেশের দিনক্ষণ। ফলে যাঁরা মনোনয়ন পেশ করতে পারেননি, তাঁরা আবারও মনোনয়ন পেশের সুযোগও পাবেন। এই নির্দেশে খুশী বিরোধী দল বিজেপি, সিপিএম ও কংগ্রেস।
হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই রায়ের পর রাজ্য সরকার ও নির্বাচন কমিশন এখন কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। রাজ্যের তরফে জানানো হয়েছে, এই রায়ের নথিপত্র খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যদিও রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধীরা নির্বাচন বন্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু হাইকোর্টের রায়ের পর তাদের সেই চাল ভেস্তে গিয়েছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *