ঈষাণিকা ভোরাই:
কেবল অপারেটর ও তাদের পরিবারের সদস্যদের এবার রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হল। শুক্রবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে কেবল টিভি অপারেটরর্স সংগঠনের এক সভায় কেবল অপারেটরদের অভিযোগ শোনার পর এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প হিসাবে কেবল অপারেটর ইন্ডাস্ট্রিকে নথিভুক্ত করার কথাও এদিন বলেন মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে প্রায় ২৫ হাজার কেবল অপারেটদের সঙ্গে যুক্ত ১ লক্ষ পরিবারের ৭ লক্ষ মানুষ এতে উপকৃত হবেন। রাজ্য সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নথিভুক্ত হওয়ার ফলে এই বিশাল সংখ্যক মানুষ পেনশন ও বীমার আওতায় চলে আসবেন।
মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে গঠিত হওয়া “কেবল অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” অপারেটদের সমস্ত অভাব অভিযোগ খতিয়ে দেখবে।
তবে মুখ্যমন্ত্রী এদিন কেবল অপারেটরদের অনুরোধ করেন যাতে সামাজিক সুরক্ষা রক্ষায় যাতে কোনো অনভিপ্রেত খবর বা ছবি না দেখানো হয়। পাশাপাশি, মুখ্যমন্ত্রী বিভিন্ন চ্যানেল গুলির কাছে আবেদন করেন যাতে তাদের তৈরি করা সিরিয়াল বা ছবি তৈরি করার সময় সামাজিক নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখা হয়। যদিও পঞ্চায়েত নির্বাচন নিয়ে জটিলতার মাঝে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় নির্বাচনী বিধি ভঙ্গ হল কি না, উঠছে সেই প্রশ্ন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news