Breaking News
Home / TRENDING / তৃণমূলের সন্ত্রাস অব্যাহত, নদিয়ায় খুন বিজেপি নেতা

তৃণমূলের সন্ত্রাস অব্যাহত, নদিয়ায় খুন বিজেপি নেতা

নীল বণিক

পঞ্চায়েত ভোট মিটে গেলেও রাজনৈতিক সন্ত্রাস থামার নাম নেই। নদিয়ার শান্তিপুরে
ফিল্মি কায়দায় খুন করা হল এক বিজেপি নেতাকে। অভিযোগের তির তৃণমূলের দিকে। জানা গিয়েছে হরিপুর পঞ্চায়েত থেকে বিপ্লব সরকার বিজেপির প্রার্থী হয়েছিলেন। তারপর থেকেই শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা বিপ্লবকে খুনের হুমকি দিতে থাকে। তার জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে। বিপ্লব সরকারের পরিবারের অভিযোগ বুধবার রাতে সাত, আটজন দুষ্কৃতী বাইকে চড়ে প্রথমে হরিপুর খেলার মাঠে আসে। তারপরেই বিজেপি নেতা বিপ্লব সরকারের বাড়িতে চড়াও হয়। দরজা ভেঙে বিজেপি নেতা বিপ্লব সরকারকে পরপর চারটি গুলি করে। দুষ্কৃতীরা চলে গেলে বিপ্লব সরকারকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। তদন্তে নেমে দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। দোষীদের গ্রেফতারের দাবিতে ৩৪ নং রাস্তা বন্ধ করে রেখেছে বিজেপি কর্মীরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *