Breaking News
Home / TRENDING / পঞ্চায়েত নির্বাচনের প্রচারে রাজ্যে ‘ ফাটাকেষ্ট’।

পঞ্চায়েত নির্বাচনের প্রচারে রাজ্যে ‘ ফাটাকেষ্ট’।

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:

যা করবেন,সবার সামনেই করবেন বলে শহরে পা রেখে স্পষ্ট করে দিলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। সামনে পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচন কে সামনে রেখে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। সেই মতো ঠাসা কর্ম সূচী নিয়ে মঙ্গলবার কলকাতা আসেন তিনি। বেলা ১১ টা নাগাদ বিমানবন্দরে পা রাখে।

সেখানে সাংবাদিক দের প্রশ্নের উত্তরে মিঠুন চক্রবর্তী বলেন,” কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে যে নির্দেশ দিয়েছে, সেইমতো কাজ করব আমি।” পাশাপাশি তিনি আরও জানিয়ে দেন ” যা করব সবার সামনেই করব, লুকোচুরি করে কিছু করব না। সবাই দেখতে পারবেন।”

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে
বুধবার থেকেই জেলাস্তরে কার্যকর্তাদের সম্মেলনে যোগ দিয়ে শুরু করবেন প্রচার। ২৩ তারিখ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত রাজ্যে থাকবেন, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরের পাশাপাশি আগামী ২৭ তারিখ অনুব্রতহীন বোলপুরে সভা করবেন বিজেপির তারকা প্রচারক।

উল্লেখ্য, দুর্বল সংগঠনকেই চাঙ্গা করে তুলে পঞ্চায়েত নির্বাচনের আগে বঙ্গের পদ্ম ব্রিগেডের তুরুপের তাস এখন তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। তাঁকে দিয়ে জেলা সফর করানোর কর্মসূচি স্থির করেছেন সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীরা। কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বও সেই মর্মে ‘মহাগুরু’কে সেই নির্দেশ দিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *