Breaking News
Home / TRENDING / দেশ জুড়ে বিজপিতে যোগ দিতে হুড়োহুড়ি, এবার জয়াপ্রদা

দেশ জুড়ে বিজপিতে যোগ দিতে হুড়োহুড়ি, এবার জয়াপ্রদা

ওয়েব ডেস্ক:

জল্পনার অবসান, বিজেপিতে আনুষ্ঠানিক ভাবে যোগ দিলেন জয়াপ্রদা।

উল্লেখ্য, সাম্প্রতিক কালে রাজ্য সহ গোটা দেশ জুড়ে বিজেপিতে যোগ দিতে হুড়োহুড়ি পড়ে গেছে নেতা থেকে তারকাদের মধ্যে। কদিন আগেই ভারতের বিশ্বকাপ জয়ী দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর জোগ দেন গেরুয়া শিবিরে। এবার এক সময়ের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়াপ্রদা বিজেপিতে এলেন। তবে জয়া রাজনীতিতে নতুন নন। কিছুদিন আগে অবধি ছিলেন মুলায়ম সিংহয়ের দলে। তাঁর রাজনীতিক অভিজ্ঞতাও যথেষ্ট। এই তারকা রাজনীতিবিদ মঙ্গলবার নয়াদিল্লির বিজেপির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে নাম লেখালেন।

জয়াপ্রদার বিজেপিতে যোগদান নিয়ে সোমবার থেকেই জল্পনা চলছিল। মঙ্গলবার বেলা বাড়ার পর সেই জল্পনা সত্যি হল।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ২০০৪ সালে প্রথমবার সাংসদ হন। উত্তরপ্রদেশের রামপুর আসন থেকে তিনি সমাজবাদী পার্টির টিকিটে ভোটে জেতেন। ২০০৯ সালেও ওই আসন ধরে রাখতে সক্ষম হন। অবশ্য তাঁর রাজনীতিতে প্রবেশ আরও আগে, ১৯৯৪ সালে। তখন জয়প্রদা এনটি রামারাও-এর তেলগু দেশম পার্টিতে যোগ দেন। এবং ওই দলের হয়ে প্রচার করেন। সেবার ভোটে জিতে এনটিআর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীও হন।

উল্লেখ্য, নির্বাচনের দোর গড়ায় জয়াপ্রদা বিজেপিতে যোগ দেওয়ায় জল্পনা শুরু হয়েছে তিনি প্রার্থী হতে পারেন।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *