নিজস্ব সংবাদদাতা
নীরব মোদির বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল ইন্টারপোল। এর মানে নীরব মোদির অবস্থান জানতে সব দেশে নির্দেশ জারি করা হল এবং তাঁকে গ্রেফতার করার নির্দেশও দিল ইন্টারপোল। রেড নোটিস ইন্টারপোলের সবথেকে হাই অ্যালার্ট নোটিস। প্রসঙ্গত, নীরব মোদি ও তাঁর মামা মেহুল চোকসি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত । এরপর ভারত নীরব মোদির খোঁজে বেলজিয়াম, ফ্রান্স ও ব্রিটেনকে অনুরোধ জানায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news