Breaking News
Home / TRENDING / মোক্ষলাভের জন্যই কী বুরারিতে ১১জনের মৃত্যু?

মোক্ষলাভের জন্যই কী বুরারিতে ১১জনের মৃত্যু?

নিজস্ব সংবাদদাতা
দিল্লির বুরারিতে একই পরিবারের ১১ জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এখনও বিভ্রান্ত পুলিশ। আপাতত বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। তবে পরিবারের সবথেকে বয়স্কা সদস্যকে গলা টিপেই মারা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও ঘরের ঠাকুর ঘর থেকে দুটি রেজিস্টার পেয়েছে পুলিশ । তাতে মৃত্যুর পদ্ধতি ও সময় লেখা রয়েছে। কে কোথায় কীভাবে ঝুলবে তাও রেজিস্টারে লেখা রয়েছে বলে জানা গিয়েছে । মূলত ধার্মিক ভাবাবেগে অন্ধ হয়ে এই পরিবার এই ঘটনা ঘটিয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পোষা কুকুরটিকে বারান্দায় বেঁধে রাখা হয়েছিল । মৃত্যুর আগে পরিবারের প্রত্যেক সদস্য চক্ষুদান করেছিলেন ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *