নিজস্ব সংবাদদাতা
নতুন ভাবে যাত্রা শুরু হল নতুন ইন্টারসিটি এক্সপ্রেসের। সোমবার সকাল ৬টা ৪৫ মিনিটে আসানসোল স্টেশনে চালু হল নতুন আসানসোল-শিয়ালদাগামী ইন্টারসিটি এক্সপ্রেস। আসানসোল রেল ডিভিশনের ডিআরএম প্রশান্তকুমার মিশ্র সবুজ পতাকা দেখিয়ে নতুন সাজে সজ্জিত ইন্টারসিটি ট্রেনের উদ্বোধন করলেন।
জানা গিয়েছে, কয়েকমাস আগে প্রশান্তকুমার মিশ্র নিজে ইন্টারসিটি এক্সপ্রেসে ভ্রমণ করেছিলেন। তখনই তাঁর চোখে পড়েছিল কোচগুলির বেহাল দশা । এরপর প্রশান্তকুমারের উদ্যোগেই নতুন করে সাজানো হয় ইন্টারসিটি এক্সপ্রেস। সোমবার চালু হল সেই নতুন সুসজ্জিত ট্রেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news