নিজস্ব সংবাদদাতা:
পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে এবার সপ্তাহব্যাপী সচেতনতামূলক প্রচারে নামল পুরুলিয়া জেলা প্রশাসন l সোমবার স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে পুরুলিয়া শহরে একটি প্রভাতফেরি মিছিলের মধ্য দিয়ে এই প্রচার চালানো হয় l পুরুলিয়া সদর সহ জেলার প্রতিটি ব্লকে এই প্রচার চলবে ২৯ তারিখ পর্যন্ত l নির্মল পুরুলিয়া গড়ার লক্ষ্যে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের এই সচেতনতা মিছিলে উপস্থিত ছিলেন জেলাশাসক রাহুল মজুমদার, জেলা পরিষদ সভাধিপতি সুজয় ব্যানার্জী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা l এদিন জেলাশাসক কার্যালয় থেকে সেই মিছিল শুরু হয়ে শহরের একটা অংশ পরিক্রমা করে l
প্রসঙ্গত, বর্ষা নামলেই আনাচে কানাচের জমা জল থেকে এবং নোংরা, আবর্জনা থেকে নানান পতঙ্গবাহিত রোগ দেখা দেয় l আক্রান্ত হন বহু মানুষ l যার মধ্যে ডেঙ্গি অন্যতম l এবার সেই পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে স্কুল পড়ুয়াদের মাধ্যমে এই প্রচার চালানো হল l জেলাশাসক জানান, “আজ থেকে সপ্তাহব্যাপী নির্মল পুরুলিয়া গড়ার লক্ষ্যে এই সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হল l একই সঙ্গে এদিন একটি ট্যাবলো প্রচার শুরু হয়ে l শহর সহ বিভিন্ন গ্রামাঞ্চলে সচেতনতামূলক বার্তা দেওয়া হবে এই ট্যাবলোর মাধ্যমে l”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news