Breaking News
Home / TRENDING / ডার্বি ঘিরে উত্তাল ময়দান

ডার্বি ঘিরে উত্তাল ময়দান

প্রসেনজিৎ মাহাতো:
ছোটদের ডার্বি ঘিরে রণক্ষেত্র ময়দান। ফের ঝামেলা ডার্বি ঘরে। ভেনু সেই ইস্টবেঙ্গল মাঠ। লাল–হলুদ মাঠে ডার্বি হলে ঝামেলা অবধারিত, সেই ধারা অব্যাহত।
জি বাংলা ফুটবল লিগের ফাইনাল ছিল রবিবার। রেফারির পেনাল্টি দেওয়ার সিদ্ধান্ত কে ঘিরে ঝামেলার সূত্রপাত। অশান্তি হয় ইস্টবেঙ্গল গ্যালারিতে। মাঠে ইঁচ পড়ে, বোতল পড়ে। ডার্বি পরিত্যক্ত হয়। মোহনবাগানের এক সমর্থকের  কপাল ফাটে। তারপর বাগান সমর্থকরাও উত্তেজিত হয়ে পড়েন।
খেলায় হার–জিত থাকে। সেটা স্পোর্টিংলি নেওয়া উচিত দু দলের সমর্থকদের। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ময়দান থানার পুলিস ছুটে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মোহনবাগান ২–১ এগিয়ে যেতেই ক্ষেপে ওঠেন লাল–হলুদ সমর্থকরা। নিজেদের মাঠ থেকে বাগান জিতে যাবে ফাইনাল, সেটা ওরা মেনে নিতে পারেননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *