Breaking News
Home / TRENDING / ছুরির আঘাতে জখম তৃণমূল কর্মী, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ছুরির আঘাতে জখম তৃণমূল কর্মী, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা:

 

ছুরি আঘাতে গুরুতর জখম এক তৃণমূল কর্মী। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এক বিজেপি কর্মীর দিকে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার পুঞ্চা থানার নপাড়া এলাকায়। আহত ওই তৃণমূল কর্মীর নাম রাজেশ সেন। এদিন রাতেই আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে আনা হয়। সোমবার আহত তৃণমূল কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে ঘটনার তীব্র নিন্দা করেন জেলা পরিষদ সভাধিপতি সুজয় ব্যানার্জী।

অভিযোগ, রবিবার রাত্রে কাজ সেরে বাড়ি ফেরার পথে ছুরি নিয়ে অপ্রত্যাশিত হামলা চালায় এক বিজেপি কর্মী। ওই বিজেপি কর্মী এলআইসি-র এজেন্টের কাজ করে। দীর্ঘদিন যাবৎ রাজেশ সেনের টাকা ফেরৎ না দেওয়ায় কথাকাটাকাটি হয় রবিবার। আর সেদিন রাতেই এই ঘটনা ঘটে। ছুরির আঘাতে রাজেশ সেন চিৎকার করে উঠলে পালিয়ে যায় অভিযুক্ত। এরপরই তাঁকে সেখান থেকে উদ্ধার করে রাতেই পুরুলিয়া সদর হাসপাতালে আনা হয়। আহত তৃণমূল কর্মী জানান, “রাত্রি বেলায় হঠাৎ ছুরি নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে এলাকার এক বিজেপি কর্মী।

ঘটনার পরের দিন অর্থাৎ আজ আহত তৃণমূলের ওই বুথ কর্মীকে দেখতে যান পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়। তাঁর দাবি, “ঠকবাজ এলআইসি এজেন্ট হিসেবে পরিচিত এবং এলাকার সক্রিয় বিজেপি কর্মীর আক্রমণে তৃণমূলের বুথ কর্মীর গুরুতর আহত হওয়ার ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি।” অন্যদিকে, বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জেলা বিজেপি l তবে এই হামলার ঘটনা কোন রাজনৈতিক হিংসা নাকি অন্য কিছু তা এখনও পরিষ্কার নয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *