চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
কোনও অন্যায় করেননি। তিনি নির্দোষ। অথচ জেল খেটেছেন ২৭ বছর। যা দেশের ইতিহাসে রেকর্ড তৈরি করেছে। এমনটাই ঘটেছে পূর্ব চীনের নানচং প্রদেশের বাসিন্দা ঝাং ইয়াহুয়ানের সঙ্গে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল ৯৭৭৮ দিন আগে তিনি দুটি ছেলেকে খুন করেছে।
পুনরায় তাঁর মামলাটি আদালতে ওঠে। দেখা যায় তিনি নির্দোষ। পুলিশ তাঁকে জোর করে দোষী সাব্যস্ত করেছেন। এর ফলেই তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হয়েছে। নতুন করে তিনি নির্দোষ প্রমাণিত হওয়ায়, তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। তবে চিনের ইতিহাসের পাতায় তাঁর নাম উঠে গিয়েছে। নির্দোষ অবস্থায় চিনে সবচেয়ে বেশি জেল খাটার রেকর্ড করেছেন ঝাং।
নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য ২০১৭ সালের আগস্টে তিনি উচ্চ আদালতে আবেদন করেন। আদালত ২০১৯ সালের মার্চে তাঁর আবেদন গ্রহণ করে। এবং গতমাসে শুনানিতে তিনি নির্দোষ প্রমাণিত হন। বিনা দোষে এত বছর কারাদণ্ড ভোগ করার জন্য ঝাংয়ের কাছে উচ্চ আদালতের বিচারকরা ক্ষমা প্রার্থনা করেন। উল্লেখ্য, এর আগে লিও জংলিং নামে এক ব্যক্তি নির্দোষ অবস্থায় ২৫ বছর জেলে থেকে রেকর্ড করেছিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news