Breaking News
Home / TRENDING / আদালত থেকে উধাও নথি, সুপ্রিম কোর্টে পিছিয়ে বিজয় মালিয়ার শুনানি

আদালত থেকে উধাও নথি, সুপ্রিম কোর্টে পিছিয়ে বিজয় মালিয়ার শুনানি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

আদালত থেকে উধাও মামলার গুরুত্বপূর্ণ নথি। ফলে ঋণখেলাপি মামলায় বিজয় মালিয়ার শুনানিতে গেল সুপ্রিম কোর্টে। মামলার পরবর্তী শুনানি ঠিক হয়েছে ২০ আগস্ট। 

কিংফিশার মালিক বিজয় মালিয়া ভারতের একাধিক ব্যাংক থেকে ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকা শোধ না করেই তিনি বিদেশে চলে যান। অথচ তার ছেলের একাউন্টে ৪ হাজার কোটি টাকা ছিল সুপ্রিম কোর্ট ওই টাকা শোধ করার নির্দেশ দেয়। কিন্তু বিজয় মালিয়া সেই টাকা শোধ না করেই উল্টে ছেলের অ্যাকাউন্ট থেকে ওই টাকা সরিয়ে নেন। ফলে আদালত অবমাননায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিন সেই মামলার শুনানি ছিল। কিন্তু বিচারপতিরা শুনানির সময় দেখতে পান মামলার একাধিক নথি উধাও, পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট আইনজীবী নথি জমা দিতে না পারায়, শুনানি পিছিয়ে দিতে বাধ্য হয় সর্বোচ্চ আদালতের বিচারপতিরা। 

প্রসঙ্গত ২০১৬ সালে ঋণখেলাপি মামলায় অভিযুক্ত হয়ে দেশ দেশ ছাড়েন বিজয় মালিয়া। তাঁকে দেশে ফেরাতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্টারপোল। ব্রিটেনের আদালত ভারত সরকারের আর্জি মেনে প্রত্যর্পণের রাজি হয়েছে। বেশকিছু আইনি জটিলতা রয়েছে, সেগুলো মিটলেই দেশে ফেরানো হবে ঋণখেলাপি এই ব্যবসায়ীকে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *