চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
রাম মন্দির নির্মাণের ভূমি পুজো উদযাপনের বিরোধিতা করে প্রতিবাদ জানাল হল আমেরিকায়। বুধবার নিউইয়র্কের টাইম স্কোয়ারে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে একটি বিশেষ সম্প্রদায়ের সংগঠন। তবে তারা নিজেদেরকে ভারতীয় আমেরিকান নাগরিক অধিকার সংগঠনের কর্মী বলে দাবি করেছেন।
প্রথমে টাইম স্কোয়ারে রাম মন্দির নির্মাণের ভূমি পুজো উদযাপন করার জন্য বধবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে আমেরিকান ইন্ডিয়ান পাবলিক অ্যাফেয়ার্স কমিটির (AIPAC)। এই কমিটিটি আমেরিকায় হিন্দু সংগঠন নামে পরিচিত।
প্রতিবাদকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তোলেন আইকনিক টাইম স্কোয়ারে কোনও ধর্মীয় অনুষ্ঠান বাতিল করতে হবে। ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওয়াদ মহম্মদ বলেন, রাম যে হিন্দু ধর্মের সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তাই একটি নির্দিষ্ট ধর্মকে প্রাধান্য দেওয়া যায় না। তাছাড়া এটি আমাদের সকল ধর্মের বহুত্ব তত্ত্ব প্রতিশ্রুতির বিরোধী। একইসঙ্গে তিনি আরও বলেন, “তবে রামের প্রতি তাঁর ভক্তদের শ্রদ্ধাবোধের দ্বারা একটি জঘন্য ও ঘৃণ্য লক্ষ্যে পরিবেশন করা হচ্ছে। যার খারাপ প্রভাব শুধুমাত্র ভারতজুড়েই নয়, আমেরিকাতেও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।”
প্রসঙ্গত, বুধবার সকাল ৮টা থেকে শুরু করে ১০টা অবধি, হিন্দি ও ইংরেজিতে ‘জয় শ্রী রাম’ শব্দের চিত্র, ভগবান রামের প্রতিকৃতি এবং ভিডিও, মন্দিরের নকশা এবং স্থাপত্যের থ্রিডির পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবি টাইমস স্কোয়ারের বেশ কয়েকটি বিলবোর্ড জুড়ে প্রদর্শিত হয়। এ ছাড়া এদিন প্রবাসী ভারতীয়রা আমেরিকার মাটিতে রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে। প্রদীপ প্রজ্জ্বলন, রাম কথা, মিষ্টি বিতরণ সহ দু’ঘন্টা ধরে একাধিক কর্মসূচি রাখা হয়েছিল ওই অনুষ্ঠানে। আমেরিকান ইন্ডিয়া পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সভাপতি জগদিশ সেওয়ানি জানিয়েছেন, নিউ ইয়র্কে ঐতিহাসিক মুহূর্তের আয়োজন করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news