ওয়েব ডেস্কঃ
অন্ধ্রপ্রদেশে তিরুমলা তিরুপতি মন্দিরের কর্মচারীদের জন্য এক নতুন নির্দেশ জারি করল জগন্মোহন রেড্ডির সরকার। বলা হয়েছে, যেসব কর্মচারী হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করবে, তাঁদেরকে চাকরি ছেড়ে দিতে হবে। এখন ওই মন্দির সংলগ্ন এলাকায় প্রায় ৪৮টি হিন্দু পরিবারের লোক কর্মচারী হিসেবে কাজ করছে।
এ সপ্তাহের শুরুতে মুখ্যসচিব এলবি সুব্রনিয়ন মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তিনি বলেন, আমরা এই এলাকার প্রত্যেকটি ঘর তল্লাশি করে জানব, হিন্দু ধর্ম পালন করছে কিনা। তিনি আরও বলেন, “কোন কর্মচারী আছেন যে হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্ম নিয়েছেন। যদি কেউ নিয়ে থাকেন, সেটা তাঁর বিষয়। আমরা তাঁর কিছু করতে পারি না। কিন্তু অন্য ধর্ম গ্রহণ করলে এই মন্দিরে কাজ করা চলবে না। কারও অন্য ধর্মের ভাবিকে সঙ্গে নিজেকে জড়ানোর প্রয়োজন নেই।”
সূত্রের খবর, এই মন্দিরকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের মানুষ কাজ করছেন। তারা তাদের নিজেদের প্রয়োজনে স্বার্থসিদ্ধি করার জন্য। এই কারণেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news