নিজস্ব সংবাদদাতা:
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ টুইট করে জানিয়ে দিল, তাদের অতীত ঐতিহ্য মাথায় রেখেই তারা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে। এরপরেও সমালোচনা থামবে? মনে হয় না!
উল্লেখ্য, আগামী ৭জুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ‘সংঘ শিক্ষা বর্গের তৃতীয় বর্ষ সমাবেশে’র সমাপ্তি অনুষ্ঠান। আরএসএস এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে প্রণব মুখোপাধ্যায়কে। প্রণব সেই আমন্ত্রণ গ্রহণও করেছেন। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা, তাহলে কি প্রাক্তন রাষ্ট্রপতি তথা জাতীয় কংগ্রেসের একদা অন্যতম মুখ প্রণব এতদিনের রাজনৈতিক বিশ্বাস থেকে সরে গেলেন? একটি মহলের অনুমান, হতে পারে প্রণব দ্বিতীয় ইনিংসে আরএসএস কিংবা বিজেপিতে যোগ দিতে চলেছেন।
৭জুন নাগপুরে এই উপস্থিতি নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতিকে যেমন নিন্দামন্দ শুনতে হচ্ছিল, তেমনই সমালোচনা হচ্ছিল সংঘ পরিবারের। সম্ভাবত এর কারণ, বিরোধী দলগুলি এই ঘটনার পেছনের উদ্দেশ্য খুজছিল কিন্তু তল পাচ্ছিল না। সব সময় দুইয়ে দুইয়ে যে চার হয় না, তা ভাবেনি সমালোচকেরা।
সংঘ পরিবারের টুইটে বিষয়টি স্পষ্ট হয়ে গেল।আরএসএস টুইট করে জানিয়ে দিল, তাদের আনুষ্ঠানে তারা সব সময় প্রকৃত সম্মাননীয় ব্যক্তিকেই আমন্ত্রণ জানিয়য়ে এসেছে। অতীতে এপিজে আব্দুল কালাম, আজিম প্রেমজি এসেছেন সংঘ পরিবারের অনুষ্ঠানে। সেই ঐতিহ্যের কথা মাথায় রেখেই ড. প্রণব মুখোপাধ্যায়কে আগামী বৃস্পতিবারে নাগপুরে আমন্ত্রণ জানানো হয়েছে।
অর্থাৎ অকারণ জল ঘোলা করে বিশেষ সুবিধে হচ্ছে না এ যাত্রায়। তাই বলে নিন্দুকের চরিত্র কি বদলাবে?
মোটেই বদলাবে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news