নিজস্ব সংবাদদাতা
পূর্ব মেদিনীপুরের দলীয় সভায় চেনা মেজাজে দিলীপ ঘোষ । লোকসভা নির্বাচনের আগে তৃণমূলকে যে একচুলও রেয়াত করা হবে না তা আবারও বুঝিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি । পঞ্চায়েত নির্বাচনের মতোই লোকসভা নির্বাচনেও জঙ্গল মহলের ভোটাররা তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেবে বলে কটাক্ষ করেন তিনি। এদিন নাম না করেই শুভেন্দু অধিকারীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে দিলীপ বলেন, জঙ্গল মহলে ‘দিদির ভাই’ গুণ্ডামি করলে বিজেপি তাঁকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। পঞ্চায়েতের পর বিজেপি নেতৃত্ব যে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে যেতে চাইছে তা আবারও স্পষ্ট হয়ে গেল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news