নিজস্ব সংবাদদাতাঃ
ট্রেনের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। মঙ্গলবার প্রত্যক্ষদর্শীরা আপ ক্যানিং লোকালের ছাদে হঠাৎই দেখতে পান ওই ব্যক্তিকে। তবে ততোক্ষণে তিনি মৃত। সূত্রের খবর, বালিগঞ্জ থেকে শিয়ালদার মাঝামাঝি সকাল ৮.৪৫ নাগাদ ঘটনাটি ঘটে। যাত্রীদের নজরে পড়ে ট্রেনের হাই ভোল্টেজ কানেক্টরের সঙ্গে ঝুলছে একটি মৃতদেহ। শিয়ালদা জিআরপি তদন্ত নেমেছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news