চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
এবার থেকে মধ্যপ্রদেশে সরকারি চাকরি পাবেন শুধু মাত্র ওই রাজ্যের যুবক-যুবতীরা। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলেন, “আজ মধ্যপ্রদেশ সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রদেশের সরকারি চাকরি এবার থেকে শুধুমাত্র মধ্যপ্রদেশের ছেলেমেয়েদেরই দেওয়া হবে। এ নিয়ে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব।” মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে।
রাজ্যের কংগ্রেস নেতারা এর বিরোধিতা করে জানান, “একই দেশের মধ্যে এই সিদ্ধান্ত খুবই খারাপ বার্তা বহন করবে। এই সিদ্ধান্তের ফলে অন্য রাজ্য থেকে মেধাবী ছাত্র ছাত্রীরা এই রাজ্যে চাকরির খোঁজে আসবে না।” অন্যদিকে রাজ্যের বিজেপি নেতাদের যুক্তি, “শুধুমাত্র রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। নিজের রাজ্যের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছেন না, অন্য রাজ্যে গিয়ে কাজ করছেন। এবার তারা নিজেদের ঘরেই কাজের সুযোগ পাবেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news