চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুবার্ষিকী ঘিরে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের রাজনৈতিক তরজা চরমে উঠেছে। মঙ্গলবার সকালে এআইসিসির টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে নেতাজীর প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক একই ভাবে টুইট করে তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারপরই শুরু হয় জোর বিতর্ক। কোনওরকম সংঘাতে না দিয়ে পাল্টা টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “১৯৪৫ সালের এই দিনে নেতাজি সুভাষ চন্দ্র বসু চিরতরে অদৃশ্য হয়ে যান, সেদিন তাইওয়ানের তাইহোকু বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে রওনা হয়েছিলেন তিনি। তার কী হয়েছে আমরা এখনও জানি না। দেশের মানুষের মাটির মহান সন্তানদের সম্পর্কে জানার অধিকার রয়েছে।”
On this day, in 1945, Netaji Subhas Chandra Bose went on a flight from Taihoku Airport in Taiwan, only to disappear forever. We still do not know what happened to him. People have a right to know about the great son of the soil
— Mamata Banerjee (@MamataOfficial) August 18, 2020
এদিন সকালে এআইসিসির (AICC) দলীয় টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে বলা হল,”নেতাজি একজন জাতীয় নায়ক। দেশের প্রতি তাঁর দায়বদ্ধতা আজকের প্রজন্মের কাছে আদর্শ। তাঁর প্রয়াণ দিবসে আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই।” কিন্তু এ আইসিসির এই টুইট কে সমর্থন না করে নিজের টুইটার হ্যান্ডেলের লোকসভার দলনেতা অধীর চৌধুরী লিখেছেন, “ট্র্যাজিক হিরো নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি আজকের দিনেই তাইহিকুতে বিমান দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তবে তিনি মারা গিয়েছিলেন কি না তা কোনও প্রামাণিক সূত্র দ্বারা নিশ্চিত হওয়া যায়নি। তিনিই একমাত্র জাতীয়তাবাদী নায়ক এবং বিশ্ব ব্যক্তিত্ব যার একমাত্র জন্মবার্ষিকী পালন করা হয়, তাঁর মৃত্যুর তারিখ সম্পর্কে কোনও সংস্থা জানে না।”
‘প্রয়াণ দিবসে’ নেতাজিকে স্মরণ করলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক (Ramesh Pokhriyal Nishank)। তিনি লিখলেন,”আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা, অদ্বিতীয় যোদ্ধা এবং দেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী সেনানি নেতাজিকে তাঁর পূণ্য তিথিতে কোটি কোটি প্রণাম।” আরেক শীর্ষস্থানীয় বিজেপি নেত্রী তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকেও (Vasundhara Raje ) একই ভুল করতে দেখা গেল। এরপর হার্দিক প্যাটেল থেকে শুরু করে কংগ্রেসের ছোট-বড় নেতারা নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করা শুরু করলেন। বিজেপি (BJP) নেতারাও পিছিয়ে রইলেন না। কিন্তু এ প্রসঙ্গে নেতাজির দল ফরওয়ার্ড ব্লক কেবলমাত্র বিবৃতি দিয়ে নিজেদের দায়িত্ব সেরেছে। ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেছেন, “নেতাজির মৃত্যু নিয়ে কোনও ঘোষিত সিদ্ধান্ত হয়নি। তা সত্তেও যদি কেউ মৃত্যুবার্ষিকীর কথা উল্লেখ করে তবে তারা বৃহৎ পুঁজির হাতে বিকিয়ে গিয়েছেন। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু সবসময় বৃহৎ পুঁজিপতির বিরুদ্ধে ছিলেন। তিনি দেশের জনতাকে নিয়ে দেশ গড়তে চেয়েছিলেন। যারা পুঁজিপতিদের মেয়েদের করছেন তারাই নেতাজির মৃত্যুর কথা বলবে।”
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে নেতাজির (Netaji) মৃত্যু বার্ষিকীর উল্লেখ করায় বেজায় ক্ষোভ প্রকাশ করেছেন নেতাজি গবেষক ড. পূরবী রায়। তাঁর কথায়, “কয়েকদিন আগেই প্রণব মুখোপাধ্যায় মারা গিয়েছেন বলে গুজব রটিয়ে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানানোর পালা শুরু হয়ে গেল। তারপর জানা গেল তিনি বেঁচে আছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন। একজন প্রাক্তন রাষ্ট্রপতি প্রসঙ্গে যদি ধরনের গুজব ছড়ানো যেতে পারে। তাহলে সুভাষচন্দ্র বসুর কবে কি হয়েছে তা তো দেশবাসীর অজানা। তাঁকে নিয়ে যা খুশি তাই রটানো যেতে। এক্ষেত্রেও তেমনটাই করেছেন দেশের দায়িত্বপ্রাপ্ত রাজনীতিকরা। এমন কাজের পর তাদের ওপর কি আর আমাদের কোন রকম আস্থা বা নির্ভরতা থাকা উচিত ?”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news