চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
মার্কিন উপরাষ্ট্রপতি পদে ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের নাম মনোনীত হয়েছে। কমলার পূর্বপুরুষের বাড়ি তামিলনাড়ুর পিংনাড্ডু গ্রামে। উপরাষ্ট্রপতি পদের জন্য মনোনীত হওয়ায় কমলাকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার, ব্যানারে সেজে উঠেছে গোটা গ্রাম।
কমলা হ্যারিসের ঠাকুরদা পি বি গোপালনের জন্ম তামিলনাড়ুর এই গ্রামে। এই গ্রাম থেকে পড়াশুনার জন্য প্রথমে তিনি যান চেন্নাই শহরে। সেখানেই তিনি কর্মজীবন শুরু করেন। গোপালনের মেয়ে শ্যামলা হ্যারিস বিবাহ ও কর্মসূত্রে মার্কিন মুলুকে পাড়ি দেন। শ্যামলার জন্ম চেন্নাইতেই হয়েছে। তাঁরই মেয়ে কমলা হ্যারিস উপরাষ্ট্রপতি পদের জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার মাটিতে নামবেন। কমলাও মার্কিন সেনেটের একজন নামকরা আইনজীবী। প্রার্থী হিসেবে নিজের মেয়ের নাম শুনে মা শ্যামলা আনন্দিত হয়ে বলেন, শুনে বিশ্বাসই হচ্ছে না আমাদের মেয়ে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন। তবে কমলার মধ্যে প্রতিভা সবদিনই ছিল। এর আগে মার্কিন সেনেটে প্রতিনিধিত্ব করা একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে তিনি পরিচিত।

প্রসঙ্গত, তবে এখন কমলা হ্যারিসের সঙ্গে তামিলনাড়ুর এই গ্রামের কোনও যোগাযোগ নেই। কমলার কোনও আত্মীয়ও এখন এই গ্রামে থাকেন না। তবে এই গ্রামের মানুষের ভালোবাসা ও শুভেচ্ছা রয়েছে কমলার জন্য। গ্রামের পোস্টারগুলিতে কমলার ছবি দিয়ে তামিল ভাষায় লেখা রয়েছে, “আমাদের গ্রামের নাতনি বিজয় লাভ করুক। অনেক শুভেচ্ছা রইল।” তামিলনাড়ুর নামকরা মন্দির শিঙ্গাপেরুমলে, প্রতি বছর কমলা ও তাঁর পরিবার দান সামগ্রী পাঠিয়ে দেন। বর্তমানে তামিলনাড়ুর ওই গ্রামটি থেকে তিন চারটে পরিবার ক্যালিফোর্নিয়াতে রয়েছেন।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news