Breaking News
Home / TRENDING / লকডাউনের দমবদ্ধ দিনগুলিতে জীবন খুঁজে নেওয়ার গল্প সালোকসংশ্লেষ

লকডাউনের দমবদ্ধ দিনগুলিতে জীবন খুঁজে নেওয়ার গল্প সালোকসংশ্লেষ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউনের (Lockdown) মধ্যে ঘরে আটকে পড়া কিছু মানুষ যাঁরা চাইছেন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নানাভাবে জীবন থেকে ভাল থাকার রসদগুলি খুঁজে নিতে। এঁদের নিয়েই সালোক সংশ্লেষ নামে শর্টফিল্ম তৈরি করেছেন পরিচালক ঋত্বিক মুখার্জি। এঁদের কেই একজন দেখছেন কতদিন পরে তাঁর গাছ ফলে ভরে গিয়েছে, কেউ বা অসুস্থ ঘরবন্দী তো বটেই বিছানা বন্দীও। সে অমলের মত কোনও এক দইওয়ালার অপেক্ষায় যে এসে তাঁকে দেশবিদেশের গল্প বলবে।

একজন শিক্ষিকা, একজন ফটোগ্রাফার অন্যজনের ছোট দোকান। কী করে কেমনভাবে সময় তাঁদের ওপর দাগ কাটছে সালোক সংশ্লেষ তাই নিয়েই। শর্টফিল্মটি শেষ হচ্ছে ইতিবাচকতার সুর নিয়ে। প্রত্যেকেই গৃহবন্দী অবস্থায় খুলে দিচ্ছেন মনের জানলা। কেউ খুঁজে পাচ্ছেন নিজস্ব আকাশ, নিজস্ব ছাদ নয়ত খোলা মন।

গাছ যেমন বেঁচে থাকার রসদ জোগাড় করে মাটি থেকে, জল থেকে আলো থেকে মানুষও যে ঠিক বেঁচে থাকার রসদ পায় প্রকৃতি থেকেই পরিচালক এর মাধ্যমে তাই-ই বলতে চেয়েছেন। অভিনয় স্নেহা পাল, সঞ্চারী গাঙ্গুলি, অরূপ রায় সৌরভ ভট্টাচার্য আরও অনেকে। শর্টফিল্মটির এই একটি দিক আরও একটু জোরদার হওয়ার দরকার ছিল। তবে মোটের ওপর সালোকসংশ্লেষ উপভোগ্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *