Breaking News
Home / TRENDING / নিউ জলপাইগুড়িতে ট্রেনের কামরা থেকে উদ্ধার মৃত দেহ

নিউ জলপাইগুড়িতে ট্রেনের কামরা থেকে উদ্ধার মৃত দেহ

নিজস্ব সংবাদদাতা:

 

ট্রেনের মধ্যে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি স্টেশনে। বুধবার হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়ি গামী প্যাসেঞ্জার ট্রেনে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়। যাত্রীদের মারফত জানা গিয়েছে, ওইদিন হলদিবাড়ি থেকে ট্রেন রওনা দেবার পরই বসার জায়গায় মৃত অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন যাত্রীরা। তারপর তাঁরা পুলিশকে খবর দেয়। পরে এই ঘটনা জানতে পেরে জলপাইগুড়ি স্টেশনে আসেন জিআরপিএফ বাহিনী ও আরপিএফ কর্মীরা। এই ঘটনায় রেল যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই জলপাইগুড়ি স্টেশনে প্রায় ঘন্টা খানেক দাঁড়িয়ে থাকে ট্রেনটি। বৃদ্ধের নাম পরিচয় জানার চেষ্টা চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *