নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:
কাটমানি নয় সন্ত্রাস ইস্যুকে সামনে এনেই এবার পথে নামল বিজেপি। বুধবার কোচবিহার জেলার দিনহাটায় ডেপুটেশন কর্মসূচী সংগঠিত করে ভারতীয় জনতা পার্টি।
এদিন তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস ও দুর্নীতির মতো ইস্যুকে সামনে রেখে ১৫ দফা দাবি নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হয় বিজেপি। পাশাপাশি এদিন বিজেপির একটি প্রতিনিধি দল মহকুমা শাসকের সঙ্গে দেখা করে একটি ডেপুটেশন দেন। এইদিন বিজেপির এই আন্দলনের নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি মালতি রাভা, প্রাক্তন বিধায়ক অশোক মন্ডল, বিজেপির সংখ্যালঘু নেতা আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়া দিনহাটা মহকুমা জুড়ে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে এবং বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, এই অভিযোগ তুলে দিনহাটা মহকুমা শাসকের অফিস চত্বরে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news