ওয়েব ডেস্কঃ
বলিউড গানের তালে নাচছেন কালো গেঞ্জি পরা এক ব্যক্তি। হাতে ধরা রয়েছে খোলা বন্দুক। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, ওই কালো গেঞ্জি পরা ব্যক্তিটি উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক। নাম প্রণব সিংহ চ্যাম্পিয়ন।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি পা অপারেশন করে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন প্রণব। সেই উপলক্ষে নিজের ভক্তদের নিয়ে বাড়িতে একটি পার্টির আয়োজন করেন তিনি। সেখানেই অসুস্থ পায়ের উপর ভর দিয়ে এক হাতে মদের গ্লাস ও অন্য হাতে বন্দুক নিয়ে নাচছেন প্রণব। ওই ভিডিওতে দেখা যায়, ওই বিধায়কের সঙ্গে বন্দুক হাতে নাচছেন আরও কিছু লোক। তবে ওই বন্দুক গুলি আসল না নকল তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, বিশৃঙ্খল জীবনযাপনের জন্য এর আগেও সংবাদ শিরোনামে এসেছেন বিজেপির এই বিধায়ক। এমনকি দলের কোপের মুখেও পড়েছেন একাধিকবার। এর আগে অভ্যব আচরণের জন্য দল থেকে তিন মাসের জন্য বহিষ্কৃত হয়েছিলেন। তার পরেও তিনি নিজের চরিত্রের পরিবর্তন করেননি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news