Breaking News
Home / TRENDING / দমদম বিমানবন্দরে বিমানের চাকায় পিষ্ট ইঞ্জিনিয়ার

দমদম বিমানবন্দরে বিমানের চাকায় পিষ্ট ইঞ্জিনিয়ার

নিজস্ব সংবাদদাতা:

 

দমদম বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ইঞ্জিনিয়ার। আজ ভোর চারটে নাগাদ দমদম বিমানবন্দরে স্পাইসজেটের একটি বিমানে হাইড্রোলিক সিস্টেম পরীক্ষা-নিরীক্ষা করার সময় হঠাৎই সিস্টেম বিকল হওয়ায় ফলে  বিমানের সামনের চাকার হাইড্রোলিক সিস্টেমে পিষ্ট হন ইঞ্জিনিয়ার রোহিত বীরেন্দ্র পান্ডে। ঘটনাস্থলেই ওই ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃত ওই ইঞ্জিনিয়ার বিহারের বাসিন্দা। বিমান ওড়ার পর ওই সিস্টেমের মধ্যেই চাকাগুলো গুটিয়ে থাকে।  সেই জায়গাতেই পৃষ্ঠ হন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও এন এসসিবিআই থানার পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *