Breaking News
Home / TRENDING / নারী দিবসে শহিদ জওয়ানদের স্ত্রীদের সংবর্ধনা দেবে বিজেপি

নারী দিবসে শহিদ জওয়ানদের স্ত্রীদের সংবর্ধনা দেবে বিজেপি

নীল বণিক

৮ ই মার্চ পুলওয়ামা হামলায় শহিদ পরিবারদের শ্রদ্ধা জানাবে রাজ্য বিজেপি। মঙ্গলবার দলের রাজ্য সদর দফতরে এই কথা জানান মহিলা মোর্চার সভানেত্রী লকেট চ্যাটার্জি। তিনি বলেন, বিশ্ব নারী দিবসে শহিদ জওয়ানদের স্ত্রীদের সম্মান জানানো হবে। দলের রাজ্য সদর দফতরে দুপুর ১২ টা নাগাদ এই কর্মসূচী নেওয়া হয়েছে বলে জানান লকেট চ্যাটার্জি। সম্প্রতি উরী, পাঠানকোট, পুলওয়ামা সহ দেশের বিভিন্ন প্রান্তে শহীদ জওয়ানদের স্ত্রীদের এনে শ্রদ্ধা জানাবে দলের মহিলা মোর্চার সদস্যারা।
পাশাপাশি রাজ্যের নারী নির্যাতনের বিভিন্ন চিত্র তুলে ধরে বেশ কয়েকটি ট্যাবলো বার করবে মহিলা মোর্চা। শহর ও শহরতলীর প্রত্যেকটি মন্ডল কমিটিতে ৮ ই মার্চের মিছিলে মহিলা মোর্চার সদস্যদের আনার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ব নারী দিবসে মহিলা মোর্চার মিছিলটি বিজেপির রাজ্য সদর দফতর থেকে শুরু হবে। শেষ হবে শ্যামবাজারে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *