Breaking News
Home / TRENDING / নারী দিবসে বিশেষ উপহার বিমান সংস্থাগুলির

নারী দিবসে বিশেষ উপহার বিমান সংস্থাগুলির

ওয়েব ডেস্ক

জীবনযুদ্ধে নিজেদের প্রমাণ করার লড়াই তো প্রতিনিয়ত সব নারীকেই করতে হয়। আজকের দিনটা সেই যোদ্ধাদের জন্যই যারা ঝড়ের মুখে দাঁড়িয়েও হাওয়ার মোড় ঘুরিয়ে দিয়েছে। ৮ই মার্চ, বিশ্ব নারী দিবসে সেই যোদ্ধাদের অভিনব ভাবে সেলাম জানাচ্ছে বিভিন্ন সংস্থা। বাদ নেই বিশ্বের বিভিন্ন এয়ারলাইন সংস্থাগুলিও। এয়ার ইন্ডিয়া নারী দিবস উপলক্ষ্যে আজ দেশ-বিদেশে ৪০টি রুটে ১২টি মহিলা পরিচালিত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিমানগুলিতে মহিলা পাইলট, কো পাইলট, বিমানসেবিকা ও মহিলা ফ্লাইট ইঞ্জিনিয়ার থাকবে। অ্যালায়েন্স এয়ারও আ জ দিল্লি-ধর্মশালা রুটে মহিলা পরিচালিত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। মহিলা যাত্রীদের জন্য থাকছে বিশেষ উপহারও।
স্পাইসজেটও আজ তাদের ২২টি রুটে মহিলা পরিচালিত বিমান চালাবে। এছাড়াও আজ একা যেই মহিলারা বিমান যাত্রা করবেন, তাদের জন্য প্রায়োরিটি চেক-ইন এর ব্যবস্থা থাকছে। এছাড়াও সব মহিলা যাত্রীদের জন্য চা/কফি এবং উপহার দেওয়া হবে বিমানের তরফ থেকে। একই রকম উদ্যোগ নিয়েছে ভিস্তারাও।
তবে সকলকে চমকে দিয়েছে ভার্জিন অ্যাটলান্টিক। সংস্থার তরফে জানানো হয়েছে আজ বিমানের মহিলা কর্মচারীদের চড়া মেকআপ, টাইট ছোট স্কার্ট না পরলেও চলবে। নিজের পছন্দমতো পোশাক পরতে পারেন তারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *