Breaking News
Home / TRENDING / ফের জম্মুতে গ্রেনেড হামলায় মৃত ১, আহত ৩৫

ফের জম্মুতে গ্রেনেড হামলায় মৃত ১, আহত ৩৫

ওয়েব ডেক্সঃ

জম্মুর একটি বাস স্ট্যান্ডে গ্রেনেড হামলায় মৃত্যু হয়েছে ১জনের এবং আহত হয়েছেন প্রায় ৩৫ জন। এই হামলার পেছনে হিজবুল মুজাহিদীন গোষ্ঠী রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। জম্মু-কাশ্মীর পুলিশের আইজি এমকে সিংহ বলেন, “এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১ জনের এবং আহত হয়েছেন ৩০ জন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার জম্মুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে বেলা ১২টা নাগাদ গ্রেনেড হামলা হয়। প্রথমে সবাই ভেবেছিল বাসের টায়ার ফাটার আওয়াজ, পরে বুঝতে পারে বিস্ফোরণ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এর সূত্র ধরে এই হামলার সঙ্গে জড়িত জাবেদ ইয়াসির নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ইয়াসির বিস্ফোরণের কথা স্বীকারও করেছে।

এক বছরের মধ্যে উপত্যকায় এই নিয়ে ৩ বার গ্রেনেড হামলা হল। কিছুদিন আগেই পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন জওয়ান শহীদ হয়েছেন। তারপর আবার দুষ্কৃতীদের গ্রেনেড হামলা নিয়ে অতিরিক্ত সর্তকতা অবলম্বন করছে প্রশাসন।

এই হামলা প্রসঙ্গে জম্মু কাশ্মীরের পিডিপি নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি টুইট করে বলেন, “এই ঘটনার নিন্দা করছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমি প্রার্থনা করি, যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠুক।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *