নিজস্ব সংবাদদাতা:
দীর্ঘ ছিল রাত, রুক্ষ ছিল পথ তবুও ইচ্ছাশক্তি ও পরিজনের ভালবাসার জোরে সাফল্যের মুখোমুখি অনুষ্কা পান্ডা। গুরুগ্রামের সানসিটি স্কুলের ছাত্রী অনুষ্কা সিবিএসইর ‘ডিফারেন্টলি এবল্ড’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে । ৫০০র মধ্যে অনুষ্কা পেয়েছে ৪৮৯। শাস্ত্রীয় সঙ্গীতের ছাত্রী অনুষ্কা স্পাইনাল মাসকিউলার অ্যাট্রপিতে আক্রান্ত । এই অসুখের ফলে অনুষ্কা আর পাঁচটা ১৪ বছরের বাচ্চার মতো চলাফেরা করতে পারে না। উইল চেয়ারের সাহায্য নিতে হয় তাকে। কিন্তু এই শারিরীক প্রতিবন্ধকতা অনুষ্কার মনোবলের কাছে হার মেনেছে। অনুষ্কা অবশ্য বলছে তার থেকেও বেশী মনের জোর তার বাবা মায়ের। যখনই কঠিন সময়ে অনুষ্কা ভেঙে পড়েছে, মা-বাবাই তাকে সাহস জুগিয়েছেন। তবে এই সাফল্য তো সবে শুরু । এরপর আরও মন দিয়ে পড়াশোনা করতে চায় অনুষ্কা । সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় সে। অনুষ্কাকে চ্যানেল হিন্দুস্তানের অনেক অনেক শুভেচ্ছা ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news