ওয়েব ডেস্ক:
ফের সরগরম জম্মু কাশ্মীরের রাজনীতি। বুধবার সন্ধ্যেবেলা রাজ্যপালকে চিঠি দিয়ে বিজেপির সঙ্গে জোট সরকার গঠনের দাবি জানান সাজ্জাত লোন। এদিনই এনসি, কংগ্রেস এবং পিডিপি জোট সরকার গঠন করতে চায় বলে রাজ্যপালকে জানান মেহবুবা মুফতি। জম্মুর দুই প্রধান দল সরকার গঠনের দাবি জানানোর কিছুক্ষণের মধ্যেই নাটকীয়ভাবে বিধানসভা ভেঙে দেন রাজ্যপাল সত্যপাল মালিক। এরপরই ক্ষুব্ধ বিরোধীরা অভিযোগ করে বিজেপির বিরুদ্ধে মহাজোট ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। এমনকি কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনেই বিধানসভা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ তোলে বিরোধীরা। উল্লেখ্য, ২০১৫ সালে ৮৭টি আসনের জম্মু-কাশ্মীরে বিধানসভার ভোটে ২৫টি পেয়েছিল বিজেপি। পিডিপি জিতেছিল ২৮টি আসন। ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের আসন সংখ্যা যথাক্রমে ১৫ ও ১২। ফলে তিনটি দল একজোট হলে আসন সংখ্যা দাঁড়াবে ৫৫।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news