ওয়েব ডেস্ক:
আবার ভারী বৃষ্টির সতর্কতা তামিলনাডুতে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামি ২৪ ঘন্টার মধ্যে তামিলনাডুর বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সতর্কতামূলকভাবে রাজ্যের ৭টি জেলায় কাল সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। পিছনো হয়েছে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও। চেন্নাই ছাড়াও কাঁচীপুরম, তিরুভাল্লুর এবং ভিল্লুপউরমেও বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় গাজার তাণ্ডবে ৪৬ জনের মৃত্যু হয়েছিল। বিপর্যস্ত হয়ে পড়ে ১০টি জেলা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news