নিজস্ব সংবাদদাতা, ক্যানিং:
দুষ্কর্ম করার আগেই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ। বুধবার সন্ধ্যায় ক্যানিং থানার অন্তর্গত অটো স্ট্যান্ড থেকে ইমরান খান ও নূর মহম্মদ মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি ওয়ান শাটার বন্দুক ও দু রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃত দুজনেরই বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায়। পুলিশের দাবি দুষ্কর্ম করার জন্যই তারা ক্যানিং অটো স্ট্যান্ড এলাকায় বুধবার সন্ধ্যায় ঘোরাঘুরি করছিল। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে থাকায় পুলিশ তাদেরকে ধরে ফেলে। ধৃতদের কাছে তল্লাশি চালিয়ে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news