ওয়েব ডেস্কঃ
জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা তুলে নেওয়ার ১৩২ দিন পরেও উপত্যকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। একসময় উপত্যকার যুবকরা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকত আর এখন ইন্টারনেট না থাকায় তারা মোবাইলে অফলাইন গেমে ব্যস্ত রয়েছেন। কাশ্মীরি যুবকদের মতে, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা মৌলিক কর্তব্যের ওপর আঘাত হানে, তাছাড়া অনলাইনে কাজের সুযোগও বন্ধ হয়ে যায়।
শ্রীনগরের অনলাইন ব্যবসায়ী অর্জুমান্ড বলেন, “এ বছরের জানুয়ারিতে আমি একটি অনলাইনে চামড়ার ব্যবসা ফেসবুক ও ইনস্টাগ্রামে শুরু করেছিলাম। আগস্ট পর্যন্ত ব্যবসা ভালোই চলছিল। কিন্তু ইন্টারনেট পরিষেবা সরকার বন্ধ করে দেওয়ার ফলে লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে।” তিনি আরও বলেন ইন্টারনেট শুধু বন্ধু বা আত্মীয়দের সঙ্গে সংযোগ রক্ষা করে না, এখান থেকে আয়ের সুযোগও রয়েছে। আমি এখন মোবাইলে অফলাইন গেম খেলে সময় কাটাচ্ছি।
আরেক অনলাইন ব্যবসায়ী মুর্তাজা বলেন, পুরনো মোবাইল ফোন সারিয়ে ইনস্টাগ্রামে তা বিক্রি করতাম। মাসে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা আয় হত। কিন্তু এখন তা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। তিনি আরও বলেন, এখন আমি আমার পাঁচ বছরের অবসরপ্রাপ্ত বাবার ওপর নির্ভরশীল। এখন আমি কিছুই করি না। মন থেকে অমূলক চিন্তা কাটাতে মোবাইলে অনলাইনে গেম খেলি। প্রসঙ্গত, কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই বিজেপি সরকার সমস্ত ধরনের যোগাযোগ ব্যবস্থা যেমন ল্যান্ডলাইন, মোবাইল, ব্রডব্যান্ড ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news