ওয়েব ডেস্ক:
সোমবার সকাল থেকেই ঘন ধোয়াশা রাজধানী দিল্লিতে। এরইসঙ্গে রয়েছে কনকনে ঠান্ডা হাওয়া। দিল্লিতে সাধারনত দেওয়ালীর পর থেকে শীতের শুরু হয়। কিন্তু এবছর দীপাবলির আগেই হাজির শীত। সকাল থেকেই রাজধানীর রাস্তায় দৃশ্যমানতা ছিল কম। এদিন বাতাসে দূষিত কণা পিএম-২ র মাত্রা ছিল সাধারনের তুলনায় ২০ গুন বেশী। তবে রবিবার উত্তুরে হাওয়ায় বাতাসের ধূলিকণা সরে যাওয়ায় আজ দূষণের মাত্রা ‘ক্ষতিকর’ মার্ক ছোঁয়নি। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে প্রতিবেশী রাজ্যে ক্ষেতের পড়ে থাকা ফসল জ্বালানোর ফলেই দূষণ বাড়ছে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হরিয়ানা ও পঞ্জাবে ক্ষেতে পড়ে থাকা ফসল জ্বালাচ্ছেন কৃষকেরা। দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় দিল্লিতে ১০ বছরের পুরনো গাড়ির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। আগামি ১০ নভেম্বর পর্যন্ত রাজধানী ও সংলগ্ন এলাকায় নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news