ওয়েব ডেস্কঃ
নতুন আলোয় সেজে উঠল সংসদ ভবন। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ভবনে নতুন এলইডি আলোর উদ্বোধন করেন।
নতুন ৮০০ এলইডি আলোতে কয়েক সেকেন্ডের ব্যবধানে বদলে যাবে সংসদ ভবনের রং। অত্যন্ত কম খরচে এই আলো সংসদ ভবনের শোভা বৃদ্ধি করার জন্যই ব্যবহার করা হয়েছে। জানা গিয়েছে, অন্য আলোর মোট বিদ্যুতের চেয়ে প্রায় এক পঞ্চমাংশ কম বিদ্যুতে চলবে এই আলোগুলো। এদিন প্রধানমন্ত্রী সঙ্গে এই আলোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্য সাংসদরাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news