Breaking News
Home / TRENDING / ফের অঙ্গদানের নজির কলকাতায়

ফের অঙ্গদানের নজির কলকাতায়

সূর্য সরকার।

অঙ্গদান দিবসে ফের নজির কলকাতার। রবিবার পথ দুর্ঘটনাতে গুরুতর আহত মানিকতলার বাসিন্দা মনীষা রায় ভেনটিলশনে চলে যান। মঙ্গলবার ইএম বাইপাসের এপোলো গলনেইগোলস হাসপাতালের চিকিৎসকেরা জানিয়ে দেন মনীষার ব্রেন ডেথের কথা। তারপরই প্রস্তাব দেওয়া হয় অঙ্গদানের। ১৮ বছরের মনীষার এই ঘটনায় মুষড়ে পড়া পরিবার এদিন সন্ধ্যায় রাজি হয়ে যান। হাসপাতালের তরফে খবর যায় স্বাস্থ্য ভবনে। শুরু হয় সরকারিভাবে ব্রেন ডেথ ঘোষণার নিয়মমাফিক প্রস্তুতি।

মঙ্গলবার রাত পর্যন্ত সেই কাজ চলতে থাকে স্বাস্থ্য ভবনে। হাসপাতালের এক কর্তা বলেন, “সব কিছু ঠিক থাকলে সকালের মধ্যেই অঙ্গ সংগ্রহ শুরু হবে। এখানে লিভার ও একটি কিডনি প্রতিস্থাপন করা হবে। আর একটি কিডনি ও হার্ট যাবে সরকারি হাসপাতালে। অন্যদিকে, স্বাস্থ্য ভবনের এক কর্তার কথায়, ” সব ঠিকঠাক এগোলে অঙ্গদান দিবসে ফের নজির তৈরি হবে এই শহরে। রাতে চলছে প্রস্তুতি। হার্টের গ্রহীতার খোঁজ চলছে। গ্রীন করিডোর তৈরির বিষয়েও প্রাথমিক প্রস্তুতি চূড়ান্ত বলেই হাসপাতাল সূত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *