ওয়েব ডেস্ক:
জম্মু কাশ্মীরের নওগাম জেলার সুথু এলাকায় সেনা ও জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়েছে। বুধবার ভোরে নওগামের বসতি এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে জানতে পারে সেনা। এরপরই এলাকা ঘিরে শুরু হয় অপারেশন । তবে এরইমধ্যে সেনার ওপর ইঁট পাথর ছুঁড়তে শুরু করে কাশ্মীরের কুখ্যাত ‘পাথরবাহিনী’। তাদের রুখতে সেনাকে টিয়ার গ্যাস ছুঁড়তে হয়। এদিকে বেলা বাড়তে ২ জঙ্গিকে খতম করে সেনা। এরপর পাথরবাহিনীদের আক্রমণ আরও বেড়ে যায়। আপাতত এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news